শাশুড়ির সহায়তায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ যুবলীগ নেতা আটক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে যুবলীগ নেতা রবিউল ইসলাম রবুকে (৪২) আটক করা হয়।


জানা যায়, ওই গৃহবধূর শাশুড়ির সাথে রবিউল ইসলাম রবুর অনৈতিক সম্পর্ক ছিল। তার বাড়িতে আসা যাওয়ার সূত্র ধরে ওই গৃহবধূর পরিচয় হয়। এক সময় কাজের জন্য ওই গৃহবধূর স্বামী চট্টগ্রাম চলে যায়। গত রোজার সময় খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে রবু একাধিকবার ধর্ষণ করে। পরে তার স্বামীকে বিষয়টি জানায়। তাতেও কোনো কাজ না হওয়ায় গত ১৬ মে তার স্বামীর উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গৃহবধূ বাবার বাড়ি চলে আসে। 

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এতদিন বিষয়টি সে কাউকে জানায়নি। দীর্ঘদিন বাবার বাড়িতে থাকার ফলে মায়ের মনে সন্দেহ হয়। তখন গৃহবধূ বিষয়টি তার বাবা-মাকে জানাতে বাধ্য হয়। এ ঘটনায় শনিবার রাতে ওই গৃহবধূ বাদি হয়ে গোমস্তাপুর থানায় যুবলীগ নেতা রবিউল ইসলাম রবু ও তার শাশুড়ি রেহানাকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রবিউল ইসলাম রবু রহনপুর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।


গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গোমস্তাপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক রবুকে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget