স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

চেতনাবার্তা ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করেছেন অমিত রাজ নামের স্থানীয় এক যুবলীগ নেতা। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে। 

দুধ দিয়ে গোসল
দুধ দিয়ে গোসল করছেন যুবলীগ নেতা

দাম্পত্য কলহের জেরে শনিবার (২১ আগস্ট) স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় অমিত রাজের। এ ঘটনার পর তার বৃদ্ধ দাদী মনোয়ারা বেগম তাকে দুধ দিয়ে গোসল করিয়েছেন। এমন অভিনব কাণ্ডের ছবি-ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অমিত অভিরামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক।

অমিত জানান, দীর্ঘদিন প্রেমের পর তাদের বিয়ে হয়। ইতোমধ্যে একটি ছেলে সন্তানও জন্ম নিয়েছে তাদের। হঠাৎ তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে অন্য একটি ছেলের সঙ্গে। এরই সূত্র ধরে সে ওই ছেলের সঙ্গে গত তিন মাস আগে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছিল। কিছুদিন পর তার স্ত্রী ফিরে এসে তার পরিবারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। শনিবার ডিবি কার্যালয়ে বসে ৩ লাখ টাকার (দেনমোহর) বিনিময়ে তাদের মধ্য বিচ্ছেদ হয়। এরপর তার তিন বছরের ছেলে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে দুধ দিয়ে গোসল করেন অমিত।

তিনি বলেন, প্রেম করে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম সংসার সুখের হবে। আমারা জীনব সুন্দর করে সাজাব, কিন্ত সুখি হতে পারলাম না। এটা আমার ব্যর্থতা। সে আসলে মন থেকে আমাকে ভালোবাসেনি। মন থেকে ভালোবাসলে যতো কষ্টই হোক আমাকে, আমার সন্তানকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যেত না। এবার আমি মুক্ত। আমার আর কোনো অভিযোগ নাই।

ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget