বাড়ির আঙিনায় গাঁজা চাষ

 কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুরে এনামুল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনায় চারটি গাঁজা গাছ জব্দ করা হয়।

এনামুল হোসেন (৪০)

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার মদনের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মদনের চর এলাকার মৃত এফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মদনের চর এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় ওই এলাকার এনামুল হোসেনের বাড়ির আঙিনায় চারটি গাঁজা গাছ জব্দ করা হয়। পরে এনামুল হককে আটক করা হয়।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, আটক এনামুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget