কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ


চেতনাবর্তা ডেস্কঃ দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। বিধিনিষেধ কা র্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। আজ শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। রাজধানীর সড়কগুলোয় যানবাহন এবং মানুষের যাতায়াত কম। 
 
জরুরি প্রয়ো জন ছাড়া অযৌক্তিক কারণে বের হলে গত দুই দিনের মতো ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার ও জরিমানা করছেন। এ ছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। কঠোর বিধিনিষেধে আগের দুই দিনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেফতার করে পুলিশ।1 
 
এদিকে র‌্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে র অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে জরিমানায় ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা এবং শুক্রবারের অভিযানে ২১৩ জনের জরিমানায় ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা আদায় করা হয়। সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সর্বাত্মক কঠোর কঠোর বিধিনিষেধের নির্দেশনা জারি করে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয় নির্দেশনায়। বন্ধ রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস।2
 
৭ জুলাই পর্যন্ত চলবে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধের সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শপিংমল, মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন ও বন্দরগুলো অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। খাবারের দোকানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে বিক্রি করা যাবে। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত স্থানে বসবে কাঁচাবাজার।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget