রাজশাহীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

 রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী অনশন শুরু করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টা থেকে প্রেমিক শামীম হোসেনের বাড়িতে তরুণী অবস্থান নেয়। বিয়ে না করা পর্যন্ত সে এই বাড়ি থেকে যাবে না বলে জানিয়ে দিয়েছে। 


জানা যায়, দুই বছর আগে ওই তরুণীর (২৬) সাথে উপজেলার পারসাওতা বিনোদপুর গ্রামের শাসসুল হকের ছেলে শামীম হোসেনের সাথে প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্কের কারণে তাদের সাথে বেশ কয়েকবার দেখা ও মেলামেশা হয়েছে। কিন্তু শামীম হোসেন তাকে আরও ৫ বছর অপেক্ষা করতে বলছে। ইতিমধ্যেই তরুণীর বাড়ি থেকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওই তরুণী শামীম হোসেনকে ছাড়া কাউকে বিয়ে করবে না মর্মে তার বাড়িতে অনশন শুরু করে। 
ওই তরুণী জানায়, আমি বিয়ে না করা পর্যন্ত এখানে থাকবো। এছাড়া বিয়ে না করলে আত্মহত্যা করবো।
এ বিষয়ে মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর বাঘা থানায় অবগত করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অনশনের বিষয়টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তারপরও খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget