লাশ নিলোনা আত্বীয়রা দাফন করলো ছাত্রলীগ

কুড়িগ্রাম প্রতিনিধি: করোনাকালিন ভয়ে কাছে না আসায় কুড়িগ্রামের ফুলবাড়ী হাসপাতালে মারা যাওয়া ফাতেমা বেওয়ার (৬৫) লাশ নিতে আসেননি স্বজনরা। পরে সেই লাশ দাফন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত শনিবার রাত ১১টার দিকে ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে ওই মহিলার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। 


 হাসপাতালপাড়ার মুকুল মিয়া জানান, এক বছর আগে ফাতেমা বেওয়ার স্বামী আজাহার আলী মারা যান। আপনজন না থাকায় স্বামীর বাড়ি লালমনিহাটের ছিনাই এলাকা থেকে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার সমন্বয়পাড়ায় ভাইয়ের বাড়িতে চলে আসেন তিনি। তার এক ছেলে এক মেয়ে অনেক আগে থেকে পরিবার নিয়ে ঢাকয় থাকেন। মায়ের দেখভাল করেন না। দেড় মাস আগে অসুস্থ হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ফাতেমা বেওয়া। অসুস্থ থাকাকালিন কোনো আপনজন বা আত্মীয়স্বজন হাসপাতালে তাকে দেখতে আসেননি কোনো দিন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। মারা যাওয়ার পর ওই বৃদ্ধার লাশ নেওয়ার জন্য পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 


এ খবর জানাজানি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ভাইদের সাথে যোগাযোগ করলেও তারা লাশ নিতে অনিহা প্রকাশ করেন। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা লাশ দাফনের উদ্যোগ নেয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জানান, মৃত্যুর পরেও কেউ লাশ নিতে চাচ্ছে না। তাই আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা দাফন-কাফনের ব্যবস্থা করেছি। 
ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে হাফসা জানান, নানারোগে ভুগছিলেন তিনি। পরে রাতে ছাত্রলীগের ছেলেরা তার দাফনের ব্যবস্থা করে।

ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget