চিলমারীতে বিয়ের প্রলোভনে নৌকায় তুলে তরুণীকে ধর্ষণ : যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৪) নৌকায় তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ভোরে উপজেলার দ্বীপচরের ইউনিয়ন অষ্টমীচরের পশ্চিম ডাটিয়ারচর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পশ্চিম ডাটিয়ারচর গ্রামের জমের আলী আকন্দের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণীর সাথে অভিযুক্ত সফিকুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে সফিকুল বিয়ের কথা বলে ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৌকায় তোলেন। এক পর্যায়ে সেখানেই তরুণীকে ধর্ষণ করেন। পরে রাত ৯টার দিকে ভিকটিমকে কৌশলে তার বাড়ির পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম বাদি হয়ে সফিকুল ইসলাম এবং তার সহযোগীসহ পাঁচজনকে আসামি করে চিলমারী থানায় মামলা দায়ের করেন। রোববার ভোরে চিলমারী মডেল থানার এসআই মিতু আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সফিকুলকে গ্রেফতার করে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, ওই এলাকাটি ঢুষমারা থানাধীন। 

এজন্য অভিযুক্তকে গ্রেফতারে ঢুষমারা থানা পুলিশের সহযোগিতা নেয়া হয়েছে। গ্রেফতারকৃত সফিকুল ইসলামকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget