বগুড়া সদরের চাঁদমুহা বন্দরে জমিজমা সংক্রান্ত জেরে মহিলার হাত বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ


আকাশ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহায় জমিজমা সংক্রান্ত জেরে মহিলাকে হাত বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ। 

বগুড়া সদর থানা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, সদরের চাঁদমুহা সরলপুর গ্রামের মৃত বজলার রহমান বুলু মিয়ার  কন্যা বুলবুলি ও তার পরিবারের সদস্যদের সাথে বন্দরের জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষ একই এলাকার তছিম উদ্দিনের পুত্র মোকলেছার রহমানের সাথে জের চলে আসছিল।  এরই সূত্র ধরে গত ২৩/৫/২১ ইং তারিখে দুপুর অনুমান ১২ টায় মোকলেছার রহমান বুলবুলিকে ধরে নিয়ে যেয়ে প্রকাশ্যে বন্দরের মধ্যে হাত বেঁধে নির্যাতন করে।  এঘটনায় বুলবুলি বাদী হয়ে মোকলেছার রহমান সহ ৫/৬ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগটি তুলে নিতে বিবাদী পক্ষগণ গত ৭/৬/২১ ইং তারিখে  বুলবুলি ও তার পরিবারকে হুমকি প্রদান করে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।এব্যাপারে মোকলেছার রহমানের সাথে কথা বললে তিনি জানান আমি আমার জায়গাটি ২০০১ সালে কবলা ক্রয় করে ব্যবসা করে আসিতেছি। সে জায়গা জবর দখল করার জন্য বাদীরা চেষ্টা করে আসছে এবং বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সবাই জানে। এবপারে সদর থানার এস আই বেদার উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget