পর্ণোগ্রাফি আইনে নারী মডেল ও পরিচালক গ্রেফতার


বিনোদন বার্তা ডেস্কঃ নাদিয়া প্রিয়া নামের এক উঠতি মডেলসহ পরিচালক সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে রোববার (২৭ জুন) দুপুরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ। খবর ডিএমপি নিউজ।
জানা গেছে,বেশ কয়েকদিন আগে পরিচালক সুজন বড়ুয়া এক প্রযোজকের সঙ্গে নাদিয়া প্রিয়ার পরিচয় করিয়ে দেন। তারপর ওই প্রযোজক ও নাদিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নাদিয়া কৌশলে প্রযোজকের গোপন ভিডিও ধারণ করে। প্রায় একমাস পর ওই ভিডিও নিয়ে টাকা ও ফ্ল্যাট দাবি করে প্রযোজককে ব্ল্যাকমেইল শুরু করে।
এ ঘটনায় গেল মার্চ মাসে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগ। বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সুজন বড়ুয়া ও নাদিয়া প্রিয়াকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোন, ব্ল্যাকমেইলকৃত ফেসবুক আইডি ও ভিডিও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতরা। রাজধানীর ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫/২৯/৩৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/(৩) ধারায় মামলাটি করা হয়।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget