ছদ্মবেশে ইয়াবা কিনতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

চেতনাবার্তা ডেস্কঃ খুলনা মহানগরীতে ছদ্মবেশে ইয়াবা কিনতে গিয়ে ইয়াবা বিক্রেতাদের ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের সোর্স মো. শফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে লবণচরা থানার বান্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে জখম হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) আরো দুজন সোর্স। 


ঘটনার পরপরই কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।


লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর কুমার সরদার জানান, মঙ্গলবার রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ও তিনজন সোর্সসহ গোপন খবরের ভিত্তিতে বান্দাবাজার এলাকার বাহাদুর লেনে ইয়াবা বিক্রেতাদের কাছে ক্রেতা সেজে যান তারা। গোয়েন্দা পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা অতর্কিতভাবে মহানগর ডিবি পুলিশ ও সোর্সের ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের এএসআই ও দুজন সোর্স গুরুতর জখম হন। তাৎক্ষণিক ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


পরে, কর্তব্যরত চিকিৎসক মো. শফিকুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালের সার্জারি ৯ ও ১০নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget