ভাড়া বাসা থেকে যুবকের লাশ উদ্ধার, প্রেমিকা আটক

 

চেতনাবার্তা অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহতের প্রেমিকা জেসমিন আক্তারকে আটক করেছে। ওই যুবকের নাম অন্তর চৌধুরী। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার কামাল চৌধুরীর ছেলে।

পুলিশ ও নিহতের প্রেমিকা জানান, তিন মাস আগে কলেজপাড়া জিলানী চৌধুরীর মালিকানাধীন ভবনের নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন জেসমিন আক্তার। সেখানে তার প্রেমিক অন্তর চৌধুরী নিয়মিত আসা-যাওয়া করতেন। প্রেমিক জেসমিনকে বিয়ে না করলেও গত দুই মাস ধরে ওই বাড়িতে একসঙ্গে বাস করতেন তারা। জেসমিনের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জে। তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়ার বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। এক বছর আগে তার পূর্বের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে অন্তর চৌধুরীর সঙ্গে তিনি ঘর বাধার স্বপ্ন দেখেন।

জেসমিন জানান, সম্প্রতি অন্তর চৌধুরী বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করে। তবে চাহিদা অনুযায়ী টাকা যোগাড় করতে না পেরে ক্ষোভে নিজের শরীরে অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেন। এ সময় প্রেমিকা জেসমিন তাকে ধার করে টাকা দেওয়ার আশ্বাস দেন। এ অবস্থায় জেসমিন গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হোটেল থেকে খাবার নিয়ে বাসায় এসে দেখেন অন্তর চৌধুরী গলায় উড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অন্তর চৌধুরীর প্রেমিকা জেসমিন আক্তারকে আটক করা হয়েছে।

ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget