মায়ের বকুনি খেয়ে পেটে বন্দুকের গুলি চালাল কলেজ ছাত্রী


চেতনাবার্তা ডেস্কঃ পড়তে না বসে বাড়ির ছাদে ঘুরে বেড়ানোর কারণে মেয়েকে বকা দেয় মা। সেই বকুনি সহ্য করতে না পেরে ঘরে রাখা পুরনো বন্দুক দিয়ে নিজের পেটে গুলি করে আত্মহত্যা করে ওই মেয়ে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। ১৭ বছর বয়সি মেয়েটি দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। 

জানা গেছে, মোরাদাবাদের বাজপুর মান গ্রামে শনিবার (৯ জানুয়ারি) রাতে পড়তে বসা নিয়ে মেয়েকে বকাবকি করেন মা। ওই সময় সে বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছিল। তারপর ছাদ থেকে নিচে নেমে ছাত্রী নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ শোনা যায়। 

তাৎক্ষণিক মা ঘরে ঢুকে দেখেন মেয়ে নিজের তলপেটে গুলি করেছে। ওই সময় মেয়েটির বাবা কোনো কাজে বাইরে গিয়েছিলেন। খবর পেয়ে তিনিও ফিরে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় মেয়েকে হাসপাতালে ভর্তি করান তারা। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ছাত্রী।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে মেয়েটি ওই বন্দুকটি পেয়েছিল- তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের বকুনির জেরেই আত্মহত্যা করেছে সে। পরিবারের লোকজন জানিয়েছেন, মেয়েটির আগে থেকে কোনোরকম মানসিক সমস্যা ছিল না। তবে পুরো বিষয়টি এখন তদন্তাধীন। যে বন্দুক দিয়ে ওই কিশোরী এই কাণ্ড ঘটিয়েছে, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন।

ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget