বাড়িতে বউ নেই, বিচারপ্রার্থীকে ধর্ষণ করলেন চেয়ারম্যান

 


মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী গৃহবধূ। 

এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে উপজেলার শানবান্ধা গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগে বলা হয়েছে। অভিযুক্ত আব্দুল কাদের সদর উপজেলার ভাড়ারিয়া পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
 
পুলিশ জানায়, গত ১৪ ডিসেম্বর সামান্য বিষয় নিয়ে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। বিষয়টি সুরাহার জন্য ওই দিন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের কাছে ইউনিয়ন পরিষদে যান। ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যেতে না চেয়ে ঢাকায় ভাইয়ের বাসায় যেতে চান। তখন চেয়ারম্যান তাকে ঢাকায় যেতে না দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে চেয়ারম্যানের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন।  
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, ভুক্তভোগী থানায় আব্দুল কাদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget