বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


চেতনাবার্তা ডেস্ক:
 বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় রাকিব আহমেদ (২২) নামের এক তরুণ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। রাকিব বগুড়া সদরের কলোনি এলাকার চিটাগাং নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ডা. শাহানুরের ছোট ছেলে এবং ঢাকার একটি কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিলেন রাকিব। রাত সাড়ে আটটার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন শঙ্কিত হয়। পরে তারা দরজা ভেঙে দেখেন, রাকিব বিদ্যুতায়িত হয়ে আছেন। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিবের বড় ভাই রাব্বি জানান, কানে ইয়ারফোন লাগিয়ে রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিলো। এ সময় মোবাইল চার্জে দেয়া ছিল।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget