ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩


চেতনাবার্তা ডেস্কঃ  সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে গাড়িতে আগুন ধরে যায়। এতে ভষ্মীভূত হয়ে ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয়েছে।

 

গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায় ট্রাকের পেছনে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরো চার যাত্রী।

তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ জরুরি নম্বরে কল দিলে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন এসে তিনজনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তিনজনের মৃতদেহ উদ্ধার শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।’

ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget