শিবগঞ্জের রহবল নূরুন আলা নূর হাফেজিয়া মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার রাতে শিবগঞ্জের রহবল নূরুন আলা নূর হাফেজিয়া মাদ্রাসা উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। আলহাজ্ব শিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। তিনি বলেন যুগে যুগে দেশ বিদেশ থেকে ধর্ম প্রাণ ব্যক্তিরা বাংলাদেশের গ্রামে গঞ্জে এসে মানুষদেরকে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। আমরাও সে ধর্মের অনুসারি হিসাবে এলাকায় জনপ্রতিনিধি হিসাবে শান্তিপ্রতিষ্ঠার লক্ষেও কাজ করে যাচ্ছি। এইজন্য আপনাদের সর্ব সময় দোয়া সহযোগিতা কামনা করছি। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বঃ অধ্যাপক ড. মাওঃ ফয়জুল হক,২য় বক্তা মাওঃ মুফতি মঈনুল ইসরাম খাঁন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মশারফ হোসেন শহিদুল ইসলাম, সরিফুল ইসলাম আঃ মোত্তালেব, মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম সরকার, আশরাফ আলী, মিটু, সিরাজুল ইসলাম,আবুল কালাম সরকার,  অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রার মুহতামিম হাফেজ মামুনার রশিদ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget