ধর্মীয় প্রতিষ্ঠান কারও একার পক্ষে নির্মাণ করা সম্ভব নয়


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম খাঁন রাজু বলেন, কোন ধর্মীয় প্রতিষ্ঠান কারও একার পক্ষে নির্মাণ করা সম্ভব নয় । অত্র মসজিদ নির্মানে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিৎ। রবিবার সকালে বগুড়া সদরের রাজাপুর মেঘাগাছা  ডাঃ মতিয়ার রহমান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি ডাঃ মতিউর রহমান,  ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য ও অত্র মসজিদের সহ সভাপতি মেহেদি হাসান বাকি, অত্র মসজিদের সেক্রেটারী গণি সরকার, অত্র মসজিদের কোষাধ্যক্ষ, অত্র মসজিদের উপদেষ্টা বাবু মিয়া, আবু রায়হান তুফানি, সমাজ সেবক জয়নাল আবেদীন, তাহের চৌধুরী, সাত্তার, মিজান, সবুজ, মুন্নাফ,আব্দুল বাছেত অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ শাহীন প্রমুখ। শেষে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করেন অত্র মসজিদের ইমাম।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget