বগুড়ায় নিখোঁজের ৫দিন পর শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় নিঁখোজ হবার ৫দিন পর রিপন (১৪) নামে এক শিশুর ক্ষতবিক্ষত  লাশ  উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার বেলা ২টার দিকে শহরতলীর নওদাপাড়া চাঁদপুর এলাকার একটি গড়ের  জংগল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
 নিহত শিশু রিপন  বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর মধ্যপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে রং মিস্ত্রি কাজ করতো ।

নিহতের পরিবার জানায় , গত ১০নভেম্বর ( মঙ্গলবার ) রাত সাড়ে ১০টার দিকে রিপন এলাকা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোজ করে পরিবারের লোকজন । রবিবার তার লাশ উদ্ধার হয় বাড়ীর সন্নিকটের একটি জঙ্গল থেকে  ।
রোববার দুপুরে চাঁদপুর গ্রামের লোকজন ওই জংগলের ভেতর গেলে  রিপনের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সদর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠায় ।

বগুড়া সদর থানার এস আই আসলাম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে  সাংবাদিক আকাশকে জানান , হত্যাকান্ডের সঠিক কারন সমপর্কে তারা নিশ্চিত কোন ধারনা করতে পারেননি । ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে হত্যাকান্ড সমপর্কে ধারনা পাওয়া যাবে। তবে প্রাথমিক ভাবে লাশের সুরতহাল দেখে ধারনা করা হচ্ছে  নিখোজ হবার রাতেই তাকে হত্যার পর লাশ ঘটনাস্থলে ফেলে রেখে যাওয়া হয়েছে। তিনি আরো বলেন ,গত কয়েক দিন  লাশ জঙ্গলে পড়ে থাকায় শিয়াল বা অন্য কোনো প্রাণী নিহতের শরীর থেকে  থেকে মাংস খেয়ে ফেলে।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget