শ্রমিকলীগ যুবলীগ বজলু মিলনের হত্যার প্রতিবাদে বিক্ষোগ মিছিল ও সমাবেশ


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নুরুল ইসলাম মিলন ও শ্রমিক লীগের সহ সভাপতি বজলুর রহমানের নৃংশস হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে শুক্রবার বিকালে সদরের ঘোড়াধাপ বন্দরে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সালেহ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম কুমার রায়, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ প্রভাষক কামরুল
হুদা উজ্জল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপন,
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুল কুদ্দুস রতন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা প্রভাষক আব্দুল মজিদ, ইয়াসিন আলী, নজরুল ইসলাম , ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম,নামুজা ইউনিয়ন যুবলীগ নেতা আরিফ মাহমুদ আপেল, শেখেরকোলা ইউনিয়ন যবলীগ নেতা আশরাফুল আলম রবিন,আঃ মোমিন, নুনগোলা ইউনিয়ন যুবলীগ নেতা  গোলাম রব্বানী,আনিছার রহমান খলিল, ইউনিয়ন শ্রমিকলীগ নেতা শহিদুল ইসলাম ভোলা,জাহাঙ্গীর হোসেন সানোয়ার, নিহত বজলুর রহমানের বাবা নায়েব আলী ও  নুরুল ইসলাম মিলনের বাবা আব্দুল করিম তালুকদার, স্ত্রী ফেন্সী বেগম সহ এলাকার শত শত নারী পুরুষ । নেতৃবৃন্দ বলেন, বগুড়ার পুলিশ প্রশাসন যদি আগামী ৭ দিনের মধ্যে মিলন ও বজলুর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারে তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget