বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চুড়ান্ত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত


আকাশ সদর  (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বিকালে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুৎ বয়েজ কাবের উদ্যোগে চুড়ান্ত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত ।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।  তিনি বলেন, মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনের জন্য যুব সমাজকে খেলাধুলা করা  দরকার। নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে ভালোমানের খেলোয়ার গড়ে তুলতে হবে। তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকা তথা দেশের জন্য সুনাম বয়ে আনবে। তাই নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নাই।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, এজিএম আব্দুল মজিদ আকন্দ, সহ সাধারণ সম্পাদক বগুড়া জেলা মোটর মালিক সমিতি আমিনুল ইসলাম, ব্যুরো প্রধান যমুনা টেলিভিশন বগুড়ার মেহেরুল সুজন, প্রজেক্ট অফিসার একেএম আলী আকবর ফারুক, সড়ক সম্পাদক নুর আমিন, সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ, বিশিষ্ট সমাজ সেবক নুর আলম, ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, প্রভাষক হারুন আর রশিদ, বিদ্যুৎ বয়েজ কাবের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক  প্রমুখ।  খেলায় তরুন যুব সংঘ ২-০ গোলে ছোটরাও শক্তিশালী কাবকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দিন। 

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget