বগুড়া সদরের দশটিকায় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে মাকে হত্যা করল পাযন্ড পিতা


সদর (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মাহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো সংবাদ পাওয়া গেছে।
জানা গেছে, বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দক্ষিণ পাড়া গ্রামের ফেরদাউস এর পুত্র  বুলবুলের সাথে নামুজা ইউনিয়নের  বড় সরলপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে সাজিলা খাতুনের ৭/৮ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের ৩ বছর পরেই সিনথিয়া নামে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। পাযন্ড স্বামী তার স্ত্রী সাজিলাকে বিয়ের পর থেকে কারনে অকারনে নির্যাতন করত। এর সাথে সাথে তার বাবা ফেরদাউস, মা বুলবুলি বেগম এরা সবাই মিলে সাজিলাকে নির্যাতন করে আসছিল। একটি বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে শুক্রবার রাতে বুলবুল  সাজিলাকে বেদম মারপিট করে। পরদিন সকালে বুলবুল তার ছোট মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবারও মারপিট শুরু করে। এক পর্যায়ে সাজিলার মৃত্যু হলে তাকে আত্মহত্য বলে চালিয়ের দেওয়ার জন্য গলায় ওড়না পেচিয়ে লাশ ফ্যানের সংগে ঝুলিয়ে রাখে। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে বুলবুলের পরিবারের সবাই পালিয়ে যায়। সংবাদ পেয়ে বগুড়া  সদর থানার অফিসার ইনচার্জ সংগীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে লাশ পোষ্ট মর্টেম এর জন্য মর্গে প্রেরণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাজিলার পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের চেষ্টা চলছিল।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget