মহাস্থান প্রেসকাব নেতৃবৃন্দের সাথে স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ’র শুভেচ্ছা ও মতবিনিময়


আকাশ সদর  (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার দুপুরে মহাস্থান প্রেসকাবের নব নির্বাচিত নেতৃবৃন্দ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
 প্রেসকাবের নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে মহাস্থান প্রেসকাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, সাংবাদিকরা যে কোন এলাকার উন্নয়ন, সমস্যাসহ সার্বিক চিত্র তুলে ধরে এলাকার জনগণের সার্বিক কল্যান সাধন করে থাকেন।  সাংবাদিকগণ দেশ ও জাতির বিবেক হিসেবে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ বলে তিনি উপস্থিত সাংবাদিকদের পরামর্শ দেন। তিনি বলেন মহাস্থানগড় একটি ঐতিহাসিক পূন্ড্রবর্ধন নগরী। এ নগরীর ইতিহাস ঐতিহ্য বিশ্বের দরবারে তুলে ধরা এবং দেশী বিদেশী পর্যটকদের নিকট আকর্ষনীয় করার জন্য বগুড়া বিমান বন্দর সচল করা সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মান করা দরকার বলে তিনি মনে করেন। সেইসাথে তিনি ঐতিহাসিক মহাস্থান এলাকাকে একটি উন্নত এলাকা হিসেবে ১ম শ্রেনীর একটি পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করছেন, সেই জন্য সরকারের সহযোগিতার পাশাপাশি তিনি স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রেসকাবের প্রধান উপদেষ্টা রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, মহাস্থান আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল্লাহ, ইউ পি সদস্য আলমগীর হোসেন লালু, ওয়াহেদ আলী হাম্মাদ, মহাস্থান প্রেসকাবের সিনিয়র সহ সভাপতি শমশের নূর খোকন, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুর রহিম সাজু, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দপ্তর সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর, সাংবাদিক আব্দুল বাছেদ, এটি বাবু, আকাশ,আমিনুল ইসলাম, আবু সাঈদ, এস আই সুমন, শাফায়াত  সজল,আরিফুল ইসলাম আযাদ, সমাজ সেবক আলাউদ্দিন, মোশারফ হোসেন, রবিউল ইসলাম মাসুদ, আব্দুল মালেক, ফজলুল বারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget