রানা প্লাজা’র প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা আপিল বিভাগে স্থগিত

চেতনাবার্তা.কমঃচলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সমপ্রচারে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা আপিল বিভাগে স্থগিত করা হয়েছে। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনাহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ চলচ্চিত্রটির প্রয়োজকের করা এক আবেদনের নিষ্পত্তি করে এই আদেশ দেন।   এদিকে প্রযোজক শামীমা আক্তারের আইনজীবী এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, রানা প্লাজার প্রদর্শনী ও সমপ্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিতের ফলে চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শন ও সমপ্রচারে কোনো বাধাই আর থাকলো না।   এর আগে ২৪ আগস্ট বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে সিনেমাটির প্রদর্শনী ও সমপ্রচারে ৬ মাসের নিষেধাজ্ঞা দেন।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget