বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহাস্থান মাজার মসজিদের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙ্গালী জাতির অহংকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীন বাংলাদেশে তার অবদানের উপর আলোকপাত করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল, মাজার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম, পেশ ইমাম মাও: মামুনুর রশিদ, মাও: আব্দুল হামিদ, মাও: মোকছেদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ। শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব আলহাজ্ব মাও: মো: এমদাদুল হক।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget