বাংলাদেশ ইমাম মোয়াজ্জেম ওলামা পরিষদের উদ্যোগে ঘোড়াধাপ বন্দরে গরীব ও দুঃস্থ্যদের মাঝে সেমাই চিনি বিতরণ


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ইমাম মোয়াজ্জেম ওলামা পরিষদ বগুড়া সদর উপজেলার শাখার উদ্যোগে ঘোড়াধাপ বন্দরে গরীব ও দুঃস্থ্যদের মাঝে সেমাই চিনি বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, ইমাম মোয়াজ্জেম সমিতির ব্যক্তিদের চাইতে এ এলাকার অনেক ধনী লোক আছে-যারা এদের চাইতে গরীব দুঃস্থ্যদের বেশী সহযোগীতা করতে পারে,কিন্তু তারা তা করে না। এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারী খয়বর আলী, ক্যাশিয়ার নুরুল ইসলাম, সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি ফজলুল বারী,সদস্য মোয়াজ্জিন হোসেন, রেজাউল করিম, খয়বর আলী,জাহেদুর রহমান, সাবেক সেক্রেটারী আনোয়ার হোসেন প্রমুখ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget