ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বড়গোলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল


আকাশ সদর (বগুড়া)প্রতিনিধিঃ বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বগুড়া বড়গোলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
ইসলামী ব্যাংকের বগুড়া জোন প্রধান মতিয়ার রহমান এর সভাপতিত্বে ও মাশকুরুল আলমের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, আল্লাহর ভয়ে আমরা যা করি তাই ঈমান । যাদের ঈমান আছে তারাই মোত্তাকিন। ইসলামীর জীবন বিধান গুলি শীতিল করে পালন করার কোন সুযোগ নেই। স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আনিছুর রহমান, এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাছুদুর রহমান মিলন, ব্যাংক কর্মকর্তা আঃ মতিন রহমান, সরকারী মোস্তাফাবিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আফতাব হোসেন,গাবতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আঃ মান্নান, আলহাজ্ব মাওঃ আঃ ছালাম সহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী সহ ব্যাংকের গ্রাহক বৃন্দ। শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget