বগুড়া সদরের রাজাপুরে অটো সিএনজি চালককে মারপিট নগদ টাকা,মোবাইল ফোন ছিনতাই


সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের রাজাপুর মেঘাগাছা পুর্ব শত্রুতার জেরধরে দূর্বৃত্তরা এক অটো সিএনজি চালককে বেদম মারপিট করে। নগদ টাকা,মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে।
জানাগেছ, গত মঙ্গলবার বেলা অনুমান ১১ টার সময় রাজাপুর ইউনিয়নের মেঘাগাছা গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র রফিক (৩৫) অটো সিএনজি নিয়ে চান্দু বাজার এলাকায় পৌছিলে পুর্ব শত্রুতার জেরধরে ঐ এলাকার ৫/৭ জন যুবক, তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী ভাবে মারপিট করে গুরুতর আহত করে। তার কাছে থাকা নগদ ৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়। পরে স্থাণীয় লোক জন তাকে উদ্বার করে বগুড়া মোহাম্মাদ হাসপাতালে ভর্তি করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget