বগুড়া বাঘোপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ নারী সহ নিহত ২ আহত ২


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে নিলফামারী ডালিয়া থেকে ঢাকা গামী বালু বোঝাই ট্রাক ও রংপুর গামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ নারী সহ নিহত ২ আহত ২ ।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, মঙ্গলবার ভোর ৫.১৫ মিনিটে বগুড়া রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে বগুড়া গামি নিলফামারী ডালিয়ার থেকে বালু বোঝাই ট্রাক যাহার নং ঢাকা মেট্রো ট-১৬-১৩১৯ ও রংপুর গামী পিকআপ যাহার নং বগুড়া ন- ১১-০৬১০ এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপের হেলপার জয়পুহাট জেলার, কুমার গ্রামের, বদিউজ্জামানের পুত্র আসাদুজ্জামান (২৫) নিহত হয়। ঐ সময় ঠেঙ্গামারা ছাত্রবাস থেকে রান্নার কাজ শেষে বাড়িতে ফেরার পথে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পরে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের জনাব আলীর স্ত্রী রাহেলা বেগম (৫৫) ঘটনাস্থলে মারা যায়। এ সময় ট্রাক ও পিকআপের ২জন আহত হয়। ঘটনাস্থল বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান পরিদর্শন করেন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত রাহেলা বেগমের, দাফন কার্জ সম্পুর্ণ করা জন্য পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। বগুড়া সদর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্বার কাজ সম্পুর্ণ করেন।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget