বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা ২০১৫-১৬ইং অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃ শনিবার বেলা ১১টার সময় বগুড়া সদরের ০৩ নিশিন্দারা ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজের সভা ২০১৫-১৬ইং অনুষ্ঠিত। বিশেষ কারণে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার ও প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা অনুষ্ঠানে উপস্থিত না থাকায় ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য মাওঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে ইউপি সচিব তাহেরা খাতুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী রওশন আলী আলো। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনগোলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ভবেস চন্দ্র রায়, সমাজ সেবক আতিকুল ইসলাম, হামিদুর রহমান রুবেল, আব্দুল মান্নান, আলহাজ্ব শমসের আলী, আলহাজ্ব আবু তাহের, মিলন মিয়া, টিএম জহুর হাসান জেড, আফজাল হোসেন। বাজেট সভাকে সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন ইউপি সদস্য আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, মোজাফ্ফর, আহসান হাবীব, মাওঃ আমিনুর রহমান শাহীন, রায়হান আলী পুটু, শাহজাহান আলী তালুকদার, আল আমিন পেস্তা, কহিনুর বেগম, আঞ্জুমান বেগম, সাজেদা বেগম। ২০১৫-১৬ অর্থ বছরে মোট বাজেট ধার্য্য করা হয় বিরাশি ল সাইত্রিশ হাজার তিনশত তিপান্ন টাকা। বাজেট সভায় এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন বাসী উপস্থিত থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নের লে দিক পরামর্শ মূলক মতামত ব্যক্ত করেন।

আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি:২৩-০৫-২০১৫ইং

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget