গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলীর জাতহলিদা হাফেজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ৭ মার্চ মাদ্রাসা ময়দানে আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি হিসাবে আলহাজ্ব আইয়ুব সিদ্দিক তকি সরকার, আনোয়ারুত তারিক মোহম্মদ, রফিকুল ইসলাম, নাহারুল ইসলাম, মহিদুল ইসলাম, অত্র মাদ্রাসার সহসভাপতি জোনাব আলী মন্ডল, সাধারন সম্পাদক ডা.আজাদ সোবহান মোস্তা, ক্বারী আব্দুস সোবহান, তপন মাহমুদ তপন, কোরআন থেকে তাফসির করেন আব্দুল হালিম, আমজাদ হোসেন রাশেদী ও মাহবুবুর রহমান তুফানী প্রমুখ।
Post a Comment