দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ইসলামের সুশাসনের ছায়াতলে আসতে হবে ----অধ্যক্ষ দুলু


স্টাফ রিপোর্টার ঃ গত সোম ও মঙ্গলবার রাতে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যেপাড়া হযরত শাহ সুফী ইকরামূল হক (রহঃ) এর মাজার শরীফ প্রাঙ্গণে দুইদিন ব্যাপী ২১তম অধিবেশন ইছালে ছাওয়াব অনুষ্ঠিত। নুরুইল মধ্যেপাড়া জামে মসজিদের খতিব মাওঃ ইমরান হোসেনের সভাপতিত্বে রানা মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা  যুবলীগের সভাপতি ও  নামুজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু। তিনি বলেন আমরা মুসলমান, আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যাবে। সারা বিশ্বে মুসলিম জাতি আজ নির্যাতিত। ইহুদী, খ্রিস্টানেরা মুসলমানদেরকে দূর্বল করার জন্য বিভিন œভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।  তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ইসলামের সুশাসনের ছায়াতলে আসতে হবে। এ সময়  উপস্থিত ছিলেন সাবেক ইউপি  চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, প্রধান অতিথির সফরসঙ্গী বিশিষ্ট সমাজ সেবক ইত্তাজুল আলম রকেট, নামুজা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মজিদ, আব্দুর রউফ, বগুড়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার  কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজার রহমান, কবিরাজ আব্দুর রাজ্জাক, মাফু প্রমুখ।  ইছালে ছাওয়াব মাহফিলে মঙ্গলবার দিবাগত সারারাত্রী  জিকির আজকার, ওয়াজ নছিহত ও দোয়ার মাধ্যমে অতিবাহিত হয়। পরের দিন বুধবার ভোরবেলা তবারক বিতরণ করা হয়।
( আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ তাং১১-০৩-১৫ইং )

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget