ডঃ অভিজিৎ রায় এর খুনীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সমাবেশ


ঝিনাইদহ অফিস ঃ-
ডঃ অভিজিৎ রায় এর খুনীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ ইং ০২/০৩/২০১৫ তারিখ সোমবার বিকাল ৫ ঘটিকায় প্রগতিশীল ছাত্র জোট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় উজির আলি স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঝিনাইদহ জেলা সংসদের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা অমিত শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কে সি কলেজ শাখার সদস্য সচিব ওয়াসিম সাজ্জাদ চয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী ঝিনাইদহ জেলা শাখার যুগ্ন আহবায়ক প্রসেনজিত কুমার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঝিনাইদহ জেলা সাধারন সম্পাদক ছাত্র নেতা হৃদয় আহম্মেদ রুবেল।নেতৃবৃন্দ অবিলম্বে ডঃ অভিজিৎ রায় হত্যাকান্ডে জড়িত সকল খুনীদের গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সরকারের প্রতি জোর দাবি জানান এবং একই সাথে মত প্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget