প্রেস রিলিজঃ দৈনিক বগুড়া’র সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব মোঃ রেজাউল করিম বাদশার বাসভবনে গভীর রাতে যৌথ বাহিনীর তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার ও সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন। বিবৃতিতে নেতৃদ্বয় তল্লাশীর নামে গভীর রাতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের দৈনিক বগুড়া সম্পাদকের বাসায় প্রবেশ ও হয়রানী করায় পরিবারের সদস্যদের মাঝে আতংক, উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করে। যা পার্শ্ববর্তী বাসার বাসিন্দাদের মাঝেও ছড়িয়ে পড়ে। যা সভ্য সমাজে কোন ভাবেই শোভনীয় বা কাম্য নয়। এই ঘটনায় সাংবাদিকদের মাঝেও উদ্বেগের সৃষ্টি করেছে। তাই জনমনে আতংক সৃষ্টি করে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি আগামীতে যাতে না ঘটে সে বিষয়ে আইনশৃংখলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন সাংবাদিক নেতৃদ্বয়। খবর বিজ্ঞপ্তি।
Post a Comment