ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে মিছিল ও সমাবেশ !!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ঃ
ঝিনাইদহ আগামী ২৫ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে মিছিল ও সমাবেশ করেছে দলীয় উজ্জিবিত নেতাকর্মীরা। আজ রোববার বিকালে শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপির সমর্থকরা অংশ নেন। মিছিল শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সমাবেশ করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক আবদুল খালেক আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, কনক কান্তি দাস, সামাদুল ইসলাম, শিকদার মোশাররফ হোসেন সোনা, সুবীর কুমার সমার্দ্দার, ইসমাইল হোসেন, আবদুল মালেক, শফিকুল ইসলাম শিমুল ও শাকিল আহমেদ। সমাবেশ বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের মানুষ মারার রাজনীতি প্রতিরোধ করতে হবে। বক্তারা ঐক্যবদ্ধ ভাবে আগামী ২৫ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget