বগুড়া সদরের শেখেরকোলা মহিষবাথান হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিল অনুষ্ঠিত

  
স্টাফ রিপোর্টারঃশুক্রবার রাতে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথানা হাফেজিয়া কওমী মাদ্রাসার ৩৫তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম খোকন মৃধার সভাপতিত্বে উক্ত তাফসীর মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা। তিনি বলেন, প্রকৃত তাফসীর না জানার কারণে মানুষ আজ বিভ্রান্ত। সুতরাং আমাদেরকে প্রকৃত তাফসীর জানতে হবে এবং সে আলোকে জীবন গড়তে হবে। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারী আলহাজ্ব হামিদুর রহমান বাদল, সমাজ সেবক শহিদুল ইসলাম পারভেজ মৃধা, জহুরুল ইসলাম, আবু তালেব নোমান, রফিকুল ইসলাম, যুব নেতা ছামছুল আলম,  ইউপি সদস্য নতুন সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জামে মসজিদের খতিব হযরত মাও: শাহ আলম ফয়জুল্লাহ। 

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget