রায়নগরের টেপাগাড়ী গ্রামে ৫কি.মি. নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃবৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় নব নির্মিত ৫ কি:মি: বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন অনুষ্ঠান টেপাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান কাজী এর সভাপতিত্বে উক্ত বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ এমপি,র প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, যুগ্ন সাধারণ সম্পাদক এফ.এম মঞ্জুর রায়হান রোজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক প্রকৌশলী ডি.এ.জি ছামুছ উদ্দিন, মোকামতলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক সুলতান উদ্দিন, উক্ত উদ্বোধন অনুষ্ঠানের আয়োজক ও টেপাগাড়ী ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফাা কামাল তোতা, রায়নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু সহ অত্র এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। 
(আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি:তাং ১৫-০১-২০১৫ইং )

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget