স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের ঠেঙ্গামারা আইপিএম কৃষি সমবায় সমিতির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সরকারি আযিযুল হক কলেজ এর সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব আনছার আলী তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও নিশিন্দারা ইউপি সদস্য আল আমিন পেস্তা। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আব্দুর রহমান পীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি,এম আলী হায়দার, এম,ডি,বি,সি,এল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মান্নান, সমাজ সেবক আজিজুল হক পাইকাড় ঠান্ডা, এবিএম সিদ্দীক, নিজাম উদ্দিন, দাড়ি পাইকাড়, আবুল কাশেম, আবু তালেব জেলাদার, বাদশা মিয়া প্রাং প্রমুখ। প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন অধ্যাপক মাওঃ মুফতি মোঃ লোকমান হাকিম সাহেব।

Post a Comment