গোকুলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু



  স্টাফ রিপোর্টারঃবুধবার সকাল সাড়ে নয়টায় বগুড়া সদরের গোকুল আগমনী কোল্ড ষ্টোরেজ সংলগ্ন মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে পিষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের মিন্টু মিয়ার পুত্র জালু মিয়া (৩২) ভ্যান যোগে আলু বিক্রির জন্য মহাসড়ক হয়ে মহাস্থান হাটে আসছিল। এসময় গোকুল আগমনী কোল্ড ষ্টোরেজ সংলগ্ন স্থানে পৌছা মাত্র রংপুর অভিমুখী আলু বহনকারী ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে হতভাগা জালু মিয়া ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার করুণ মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত জালু মিয়া ৩ সন্তানের জনক বলে তার নিকট আত্মীয়দের কাছ থেকে জানা গেছে। সকাল সাড়ে দশটায় তার লাশ পরিবার পরিজন গ্রামের বাড়িতে নিয়ে যায়। ভ্যান চালক গোফ্ফার কে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। 

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget