সদরের আশোকোলায় শান্তি সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা মধ্যপাড়া শান্তি সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক ও এলাকার গরীব দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নুনগোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তরুণ সমাজ সেবক অত্র এলাকার কৃতি সন্তান অপসরা কসমেটিক্স এর স্বত্ত্বাধিকারী গোলাম মোস্তফা আলাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যেকের সাধ্যানুসারে সমাজ সেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এসময় সমাজের বিত্তবানদের সমাজ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নুনগোলা ইউপি’র স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ্ আলম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল আজিজ, আবুল কালাম, আব্দুল আজিম, আব্দুল গোফার, আব্দুল জলিল, আব্দুল আলম, রেজাউল করিম, শাহজাহান আলী, আব্দুল আল মামুন, মিনারুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র শান্তি সংঘের সভাপতি রাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক আপেল আহম্মেদ সহ সকল সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লিখন। 

(আকাশ/মহাস্থান/বগুড়া/প্রতিনিধি:১৬-০১-২০১৫ইং)

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget