চেতনা বার্তা ডট কমঃ প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বাতিল লিখিত পরীক্ষা হবে আগামী ১৪ মার্চ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা হবে।
উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় গত বছরের ৮ ডিসেম্বর ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়। শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় সাত সেট প্রশ্নের মধ্যে ‘হুয়াংহু’ ও ‘মেসিসিপি’ সেট ফাঁস হয় বলে তদন্তে প্রমাণ মেলে।
ওই দুই সেটে পরীক্ষা হওয়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কঙবাজার, লালমনিরহাট ও নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের পরীক্ষা বাতিল করা হয়।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করতে গত ১২ নভেম্বর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আলমগীরকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ৮ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে সরকারি শিক্ষক নিয়োগে এক হাজার ৩৬২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হয়। এতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।
প্রাক-প্রাথমিক শ্রেণিতে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত ২ জুলাই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

Post a Comment