নির্বাচনে হতাশ জাতিসংঘ : অর্থবহ সংলাপের তাগিদ

চেতনা বার্তা ডেস্কঃ হতাশা প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের নির্বাচনকে মেরুকরণ ও কম ভোটারের অংশগ্রহণের জন্য চিহ্নিত উল্লেখ করে সংকট সমাধানে জনগণের আকাঙক্ষা অনুসারে সবদলের অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়ার জন্য অর্থবহ সংলাপের আহ্বান জানিয়েছেন।

সোমবার জাতিসংঘের মুখপাত্রের পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে বান কি মুন বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বান কি মুন গভীরভাবে মর্মাহত। যে নির্বাচন মেরুকরণ এবং কম ভোটারের অংশগ্রহণের জন্য চিহ্নিত হয়েছে।

মহাসচিব হাতাশা প্রকাশ করে বলেন, একটি শান্তিপূর্ণ ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

চলমান সংকটজনক পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সবাই যাতে তাদের সমবেত হওয়ার ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকারের চর্চা করতে পারে- সেই পরিবেশ তৈরির তাগিদ দিয়েছেন বান কি মুন।

তিনি বলেন, জনগণ বা তাদের সম্পদের ওপর হামলা, সহিংসতা কোনোভাবেই প্রহণযোগ্য হতে পারে না।

মহাসচিব রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে অর্থবহ সংলাপ শুরুর তাগিদ দিয়েছেন এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া শুরুর বিষয়ে জনগণের যে প্রত্যাশা তার প্রতি সাড়া দেয়ার আহ্বান জানিয়েছেন।

অহিংস, অংশগ্রহণ, সমঝোতা ও আলোচনার ভিত্তিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বলেও বিবৃতিতে বান কি মুন উল্লেখ করেন।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget