খালেদা জিয়া আর বিরোধীদলীয় নেতা নন: আশরাফ

চেতনা বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া আর বিরোধীদলীয় নেতা নন। তিনি এখন থেকে সাবেক বিরোধী দলীয় নেতা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশ্যে আশরাফুল ইসলাম বলেন, এখনো আলোচনার দরজা খোলা আছে। তারা চাইলে আলোচনা হতে পারে। এ সংসদ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।

তিনি বলেন, এ সরকার ৫ বছরের জন্য থাকবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে সংসদ ভেঙ্গে দিতে পারেন। এটা তার উপর নির্ভর করছে।

শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে যাবেন এবং সরকার গঠন করার জন্য অনুমতি চাইবেন বলে জানিয়ে আশরাফ বলেন, এ সরকারে কতজন মন্ত্রী হবে এবং কে কে মন্ত্রী হবেন এটা এখনো ঠিক হয়নি।

নবম সংসদ আজ থেকে বিলুপ্ত হয়েছে উল্লেখ করে আশরাফ বলেন, আজকে নতুন করে যারাই শপথ নিয়েছে তারই এমপি। তারা ছাড়া আর কোন সংসদ সদস্য নেই।

তিনি বলেন, আজকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা শপথ নিয়েছে। কয়েকদিনের মধ্যে সরকার গঠন করা হবে। এ মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিবে।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget