সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রচার সম্পাদক আঃ রহিমের মাতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক মুক্ত সকাল পত্রিকার ফটো সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রচার সম্পাদক আব্দুর রহিমের মাতা মোছাঃ রাবেয়া বেগম (৬০) দীর্ঘ অসুস্থতা থাকাবস্থায় গতকাল সোমবার  বগুড়া সদরের চককানপাড়াস্থ মেঝ ছেলের বাসায় বেলা দেড়টায় ইন্তেকাল করেছেন(ইন্না...............রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, চারপুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা বাদ এশা মালগ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার দাফন নামাজগড় কবরস্থানে সম্পন্ন করা হয়। এদিকে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, দৈনিক মুক্তবার্তার সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান,  দৈনিক বগুড়া’র সম্পাদক রেজাউল করিম বাদশা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক  সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন, মফস্বল সম্পাদক বাদল চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ যথাক্রমে হারুনার রশিদ তালুকদার, আতাউর রহমান মিলন, আব্দুল ওয়াদুদ, মাহফুজ মন্ডল, ইউনুস আলী, টিএম মামুন, আবু সাঈদ, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম খান, সুমন সরদার প্রমূখ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget