শিবগঞ্জে শহীদ জিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী পালন

আজিজুল হক বিপুল শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮ তম জন্ম বার্ষিকী বিভিন্ন কমূসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। জন্ম বার্ষিকী উপলক্ষে রবিবার  বগুড়ার শিবগঞ্জ থানা ও পৌর বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কর্তন অনুষ্ঠান দলীয় কার্যালয়ে থানা বিএনপির সভাপতি এবিএম কামাল সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবম সংসদের শিবগঞ্জ এলাকার সংসদ সদস্য এ্যাডঃ একেএম হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেয়র মতিয়ার রহমান মতিন, থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম শরিফ, থানা বিএনপি প্রচার সম্পাদক লুৎফর রহমান, বিএনপি নেতা রুহুল আমিন ফটু, সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নবাব আলী, আলমগীর হোসেন, ছামসুল হুদা, ইলিয়াস আলী রুবেল, প্রভাষক মোফাজ্জল হোসেন, তাতী দল নেতা আবু বকর সিদ্দিক, কাউন্সিলর আবুল হোসেন, ফরিদ উদ্দিন, রবিউল, শ্রমিক দল নেতা লেবু মিয়া, যুবদল নেতা বুলেট চৌধুরী, রুবেল, মিজান, রানা, ছাত্রদল নেতা শাহরিয়ার মমিত, এইচ এম সৈকত, হুমায়ন, জিকো প্রমূখ

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget