বগুড়া লেখক চক্রের ৬৬৫ তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত


চেতনা বার্তা ডেস্কঃ বগুড়া লেখক চক্রের ৬৬৫তম পাক্ষিক সাহিত্য আসর শুক্রবার বিকেলে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। সতেজ মাসুদ এর উপস্থাপনায় আসরে স্ব-রচিত লেখা পাঠ করেন সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাবেক সহ-সভাপতি পান্না করিম, সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, গণ-সংযোগ সম্পাদক রনজু ইসলাম, আসর পরিচালনা সম্পাদক শাহান ই জেসমিন ডরোথী, নির্বাহী সদস্য নিখিল নওশাদ, সদস্য সাহাব উদ্দিন হিজল, রেজাউল করিম, মুনজুরুল ইমরান, কামরুন নাহার কুহেলী, হাসনাত মোবারক, আল-আমিন মোহাম্মদ, বেলাল সরকার, সুদেব রায়, সুমাইয়া তাসছিন, পারভেজ, বজলুর রহমান, ওয়াদুদ রিটন ও হেলাল উদ্দিন। পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। আসরে কবি, সম্পাদক জয়ন্ত দেব এর ৫০তম  জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের পক্ষ হতে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। আগামী ৩১ জানুয়ারি ওয়াদুদ রিটন এর প্রথম উপন্যাসগ্রন্থ ‘নিলুর বাসর’র আলোচনা সভায় অংশগ্রহনের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget