মহেশখালীতে পুলিশের অভিযানে তিন জলদুস্য গ্রেফতার।

চেতনা বার্তা, কক্সবাজার প্রতিনিধিঃ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে জলদস্যু সহ ৩ জন গ্রেফতার হয়েছে। গতকাল রাত্রে উপজেলার কালারমারছড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, উপজেলার শীর্ষ জলদস্যুদের অন্যতম কালারমারছড়ার আধারঘোনা এলাকার মৃত আলী আহমদের পুত্র আবু আহমদ ৩৫, উত্তর নলবিলা চালিয়াতলী এলাকার  মৃত  আমান উল্লাহর পুত্র রুহুল কাদের প্রকাশঃ রুহুল্যা ডাকাত .৩৫, উত্তর নলবিলা এলাকার মৃত মোঃ ছৈয়দের পুত্র  গোলাম মোস্তফা প্রকাশঃ গুনু ডাকাত ,৪০ কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আবু আহমদ সম্প্রতি পুটিবিলা এলাকার সব্বির আহমদের ফিশিং ট্রলার ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে জানা গেছে।

মহেশখালী থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, পুলিশ অপরাধিদের গ্রেফতার করতে সব সময় তৎপর রয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি সহ সকল স্তরের মানুষকে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে সার্বিক সহযোগিতা করতে হবে।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget