উপজেলা নির্বাচন ফেব্রুয়ারিতে : সিইসি

চেতনা বার্তা ডেস্কঃ ফেব্রুয়ারিতে প্রথম দফায় মেয়াদোত্তীর্ণ উপজেলা নির্বাচন হবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। তিনি বলেন, আইনী বাধ্যবাদকতার কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে হবে।

শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা এখন মন্ত্রণালয়গুলোর সাথে কথা বলেছি কখন কিভাবে নির্বাচন করব। কারণ, সামনে ছাত্র-ছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তাদের বিরক্ত না করে নির্বাচন করতে চাই। যেহেতু আইনী বাধ্যবাদকতা রয়েছে সেহেতু নির্বাচন করতে হবে।

সিইসি বলেন, মন্ত্রণালয়গুলোর পরমার্শ অনুযায়ী যাচাই বাচাই করে আমরা সিদ্ধান্ত নেব। একসাথে সবগুলো নির্বাচন করা সম্ভব না। কারণ, এতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের ওপর প্রচন্ড চাপ পড়ে। আমরা ক্রমান্বয়ে নির্বাচনগুলো করব।

কখন সিদ্ধান্ত হবে বা তফসিল হবে জানতে চাইলে সিইসি বলেন, আমরা শিগগিরই সিদ্ধান্ত নেব। আপনারা (সাংবাদিক) সময়মত জানতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, শিক্ষা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget