বিএনপির ৫ শীর্ষ নেতার রিমান্ড শুনানি বৃহস্পতিবার

চেতনা বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এমকে আনোয়ারসহ শীর্ষ ৫ নেতার রিমান্ড শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন মতিঝিল থানার দু’টি মামলায় মোট ১৭ দিনের রিমান্ড আবেদনের উপর এ শুনানি অনুষ্ঠানের কথা রয়েছে। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ আদেশ দেন।

বাকি তিনজন হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু,  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও  চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

হেফাজতের সঙ্গে সংঘর্ষে পুলিশ নিহতের ঘটনায় মতিঝিল থানার মামলায় ৭ দিনের রিমান্ড শুনানি হওয়ার কথা থাকলেও আসামিদেরকে আদালতে না আনার কারণে শুনানি হতে পারেনি। এছাড়া মতিঝিল থানার ১২(৫)১৩ নম্বর মামলায় উল্লেখিতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget