'জেনেভা সফররত সিরিয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার খবর ভিত্তিহীন'

(রেডিও তেহরান): জেনেভা-২ আলোচনায় অংশগ্রহণকারী সিরিয় প্রতিনিধিদলের সঙ্গে গোপন আলোচনার খবর নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, এ ধরনের যে খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন।

বুধবার কাতারের আল-জাযিরা নিউজ চ্যানেল দাবি করে, সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ইরান, সিরিয়ার সরকার ও বিরোধীদের প্রতিনিধিদলের মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আল-জাযিরার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোতেও এ খবর প্রচারিত হয়।

সুইজারল্যান্ডেরই জেনেভা শহরে গত প্রায় এক সপ্তাহ ধরে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এ সম্মেলন থেকে কোনো ফল বেরিয়ে আসার সম্ভাবনা নেই বলে বুধবার জানিয়েছেন জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি। জেনেভা-২ নামে খ্যাত এ সম্মেলন শুরুর আগে ইরানকে আমন্ত্রণ জানিয়েও আবার তা প্রত্যাহার করে নেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget