কাদের মোল্লার ফাসির প্রতিবাদে বগুড়া-রংপুর মহাসড়কে গাছ কেটে ও রাস্তা খনন করে অবরোধ

স্টাফ রিপোর্টার ঃ দেশ স্বাধীনের পর থেকে কোন সরকারের বিরুদ্ধে জনগণের এমন অনাস্থার প্রতিফলন পরিলক্ষিত হয়নি। সরকারের বিরুদ্ধে সারাদেশের জনগণ যেন কারফিউ জারি করেছে। এমনটি লক্ষণ দেখা গেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর থেকে। জানা যায়, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর করা হয় ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টা এক মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। নানা জল্পনা-কল্পনা ও নাটকীয়তার মধ্যে দিয়ে আন্তর্জাতিক বাধা নিষেধ সত্ত্বেও কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর থেকে দেশ যেন ঘুমিয়ে পড়েছে ছোট্র শিশুর মতো। এমন সময় কাদের মোল্লার ফাসি দেওয়া হলো যখন সারা বাংলাদেশে বিএনপির নেতৃতাধীন ১৮দলীয় জোটের অধীনে তত্ত্ববধায় সরকারের দাবীতে ঢাকা অবরোধ ও হরতালের মতো কর্মসূচী দিয়ে মরণপন সংগ্রাম করে যাচ্ছিল জোট নেতৃবৃন্দ। নারী শিশু হত্যা করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী অস্কার ফার্নান্দেজ তারানকো। অবিরত পাখির মতো গুলি করে পুলিশ মানুষ মারছে। এদেশের এই ক্লান্তি লগ্নে কাদের মোল্লার ফাসি দেওয়ার এক ভয়াবহ চিত্র ধারন করেছে। এর বাস্তব চিত্র দেখা যায় গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানের ন্যায় বগুড়া-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তা খনন করে ও শতশত গাছ কেটে রাস্তায় ফেলে রেখেছে প্রতিবাদী হাজার হাজার নারী ও পুরুষ। এমন অবস্থায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাগুলো। এসময় বগুড়া জেলার চন্ডিহারা নামক স্থানে প্রায় মহাড়সক খনন করে ড্রেন তৈরী করে অবরোধ প্রদর্শন করে অবরোধকারীরা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সরকারের বিরুদ্ধে জনগণের এমন অনাস্থা প্রস্তাব লক্ষ্য করা যায়নি বলে জনগণের মুখে শোনা যাচ্ছে। আতংক বিরাজ করছে দেশের ১৬কোটি মানুষের মধ্যে। ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছে সাধারণ জনগণ। এমন আতংক নিয়ে দেশ চলতে পারেনা। মানুষের জীবনযাত্রা থেমে গেছে। দুঃস্থ মানুষেরা না খেয়ে দিন কাটাচ্ছে। দেশের সাধারণ মানুষের প্রতি এবং দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিন্দুমাত্র কর্ণপাত করছেনা বলে সাধারণ মানুষের মুখে মুখে সমালোচনার ঝড় উঠেছে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং দেশের মাটি ও মানুষকে রক্ষা করতে হলে শেখ হাসিনা অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষভাবে ভোটের মাধ্যমে দেশের শান্তি শৃংখলা ফিরিয়ে আনা সম্ভব বলে সাধারণ মানুষ মনে করছেন। মানুষ চাইনা, মাটি চাই এমন রাজনীতি সকলকে পরিহার করতে হবে।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget